
মোঃ ইকরামুল হক রাজিব : বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন এর শোলাকুড়া উত্তরপাড়া দামের পুকুর পাড় মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা শেখ তৈয়ব আলীর পুত্র,সেখ ইয়াসিন হোসেন (২৬) এর উপর সন্ত্রাসী হামলা হয় ৷
গুরুতর আহত হয়ে সেখ ইয়াসিন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে,পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা সদর হাসপিটালে রেফার করেন৷
আহত ইয়াসিন বলেন, আমি ওয়াজ মাহফিল শুনে আনুমানিক রাত ১০:৩০ সময় বাড়ি আসতে ছিলাম, কিছুদূর এলে শুলাকুড়া গ্রামের আতিয়ার রহমান এর ছেলে আরিফুল ইসলাম(১৯)গিলাতলা হাওলাদার পাড়া গ্রামের বাদল হাওলাদার এর ছেলে রাব্বি ইসলাম(২০) সহ-অজ্ঞাত কয়েকজন হঠাৎ করে আমার সামনে এসে গতিরোধ করে,এবং আমাকে কিল, ঘুসি,মারতে থাকে,যখন এলোপাথারি ভাবে আমার শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করতে থাকে ৷
তখন আমার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ও আমার পরিবারের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়,
সাংবাদিকদের কাছে ইয়াসিন বলেন, অনেকদিন আগে তাদের সঙ্গে রাব্বি এবং টুম্পা নামের একটা মেয়েকে ডাক দেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ৷
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তার জের ধরে আজ আমার উপর এই হামলা করেছে ৷ আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি,আ শা করি আপনাদের মাধ্যমে আইনের কাছে এই অমানুষিক নির্যাতনের তদন্ত সাপেক্ষে সঠিক বিচার পাবো।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com