প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৮:০১ এ.এম
মুহাঃ মোশাররফ হোসেন -এর কবিতা “দূর্ভাগ্য”

মুহাঃ মোশাররফ হোসেন -এর কবিতা "দূর্ভাগ্য"
ভাগ্যে যাহা আছে
কে খন্ডাতে পারে?
কর্ম যাহা পাইবে তাহা
কেনো আহাজারি করে?
যেমন কর্ম তেমন ফল
পড়ে আছে নিয়তির বেড়াজালে,
বিচারকের রায় উলটানো নাহি যায়
পড়ে কঠিন গ্যাড়াকলে।
মনের জ্বালা নিভানো নাহি যায়
হয় অন্তর পুড়ে ছাঁই,
কার জ্বালা কে পোহাবে
পাল্টানোর উপায় নাই।
কর্মের ভূলে কপাল পোড়ে
হয়ে যায় দূর্ভাগ্য,
ভাগ্য যে আছে কর্মে
বুঝিতে নাহি পারে হয়ে যায় হতভাগ্য।
কত কষ্ট সহ্য করিয়ে
দাড় করেছে এই সংসার,
সব কষ্টই হয়েছে বৃথা
গিলানি নিতে হয়েছে আবার।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন