
আজিজুল ইসলাম : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ সামনে রেখে রূপসা উপজেলায় আবারও পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রূপসা উপজেলাবাসী সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থী -ফারহানা আফরোজ মনা।
ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভোটারদের সাথে মতবিনিময় করে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। ফারহানা আফরোজ মনা, বর্তমানে রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।তিনি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাসিন্দা।
ফারহানা আফরোজ মনা বলেন,আমি বর্তমানে রূপসা উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছি।আমি মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সর্বদা জনগণের পাশে থেকে তাদেরকে বিভিন্ন সরকারি দিকনির্দেশনা প্রদান করেছি।
আমি রূপসা উপজেলাবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছি ও আমার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।তাই জণগণ আমাকে ভালোবাসেন।
আমার লক্ষ্য একটাই, আমার নির্বাচনী এলাকায় একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি সবার কাছে আবারও রূপসা উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা কামনা করছি।আমি শাসক নই, উপজেলাবাসীর সেবিকা হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, দেশরত্ন ,শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যেতে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com