
মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)থেকে : খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি অভিযানে চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানার বদ্দ গেরামারা নামক স্থান হতে ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন কয়লারমূখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ভারতীয় ৪০ বোতল জব্দ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com