
আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ থেকে : ডিবি'র অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক। ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি ।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই, মনিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে শনিবার (১০শে ফেব্রুয়ার) সকালে কোটচাঁদপুর থানাধীন পৌর এলাকার দুধসারা বাসস্ট্যান্ড সংলগ্ন বড় মসজিদের সামনে থেকে কালীগঞ্জ টু খালিশপুর গামি ব্লু রঙের তিন চালার মহেন্দ্র গাড়ি সহ ঝিনাইদহের বেড় গোপীনাতপুর গ্রামের ঈমান আলীর ছেলে ১, রাজু আহাম্মেদ (৫৫) পোড়াপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ২, শরীফুল ইসলাম (৫২) গয়েশপুর গ্রামের মৃত মজিবর শেখের ছেলে ৩, জাহাঙ্গীর হোসেন (৪৮) কে ৩ কেজি অবৈধ মাদক গাঁজা সহ আটক করে।
তাদের কাছ থেকে উদ্ধার কৃত গাড়ি ও গাঁজার মূল ৩ লাখ টাকা বলে জানান তিনি। এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এস আই,সারমিন আক্তার বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মডেল থানায় রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com