
আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের ৩ জনের নামে পৃথক ৩ টি চিরকুটে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেছেন দূর্বৃত্তরা। চাঁদা না দিলে পরিবার সহ শেষ করে দেওয়া হবে বলে চিরকুটে উল্লেখ করেন তারা।
গত ৭ ফেব্রুয়ারী সকালে এ চিরকুট দেখতে পান ভুক্তভোগীরা। ওই ঘটনায় রবিউল ইসলাম বাদি হয়ে শুক্রবার (৯ ই ফেব্রুয়ারি) স্থানীয় কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ৭ তারিখ সকাল ৮.৩০ মিনিট। ওই সময় আমার ছেলের বউ সোনিয়া খাতুন বাড়ির উঠানে কাজ করার সময় ভ্যানের উপর ভাজ করা প্রথম চিঠি দেখতে পান। তাতে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে প্রাণ নাশের হুমকিও দেয়া হয় ওই চিঠিতে।
ঘড়ির কাটায় তখন বাজে সকাল ৯ টা। পাশে আবুল কাশেমের বাড়ির ছাদে কাপড় মেলতে যান সোনিয়া খাতুন। ওখানেও একইভাবে ভাজ করা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে আবুল কাশেমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ওইদিন বেলা ১১ টার সময় জাকির হোসেন ওরফে সুমনের স্ত্রী রুবিনা খাতুন নিজ ছাদে একই রকম কাগজে লেখা চিরকুট পান। ওই চিরকুটে সুমনের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চিঠিতে লেখা ছিল আগামী ২০ তারিখের মধ্যে ওই চাঁদার টাকা পরিশোধ করার কথা। তবে কোথায় কখন এ টাকা দিতে হবে, তা পরবর্তী চিঠি দিয়ে জানানো হবে বলে ওই চিঠিতে উল্লেখ করেছেন দূর্বৃত্তরা।
এ ব্যাপারে ভুক্তভোগী আবুল কাশেম ও সুমম বলেন,আমার সঙ্গে কারোর কোন শত্রুতা নাই। তবে কে কেন এ ধরনের চিঠি দিল বুঝতে পারছিনা।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল- মামুন বলেন,অভিযোগ পেয়েছি। তবে এটা তেমন কোন চাঁদা চাওয়ার মত ঘটনা না। নিজের ছেলে সহ আরো কয়েক জন ছাদে খেলা করেন। এটা ওই ধরনের ছেলেরা করতে পারে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com