
রতন রায় অর্ঘ্য : কুড়িগ্রামে ফুলবাড়ীতে এক অসহায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিয়োগ পাওয়া গেছে। সংখ্যালঘু পরিবারটি আজ ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ মঙ্গলবার ফুলবাড়ী প্রেসক্লাব বরাবর লিখিত অভিয়োগ দায়ের করেন।
অভিয়োগ সুত্রে জানা যায় ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ''লক্ষীকান্ত রায় এর ছেলে ''ধীরেন্দ্রনাথ রায় তাহার নিজ নামে ২৮ শতাংশ জমি ক্রয় করে দখল ভোগ করে আসছে। যার খারিজ খতিয়ান নং ৯৯০ ও ৯৮৯ দাগ নং ৪১৬৬ জে এল নং ১৬ মৌজা যোতইন্দ্রনারায়ণ এই তপশীল বর্ণিত সম্পতি রাস্তা সংলগ্ন হওয়ায় বাড়ি করার জন্য মাটি ভরাট করে তপশীল বর্ণিত জমিতে রাস্তা সংলগ্ন একটি গোডাউন ঘর উত্তোলন করে ।
এই তপশীল বর্ণিত জমি ক্রয়ের পর থেকে ভূমিদস্যু ( ১) মো হাবিবুর রহমার পিতা মৃত ফরিয়া মামুদ( ২) মো গোলজার হোসেন পিতা মৃত ফরিদ মামুদ (৩) মো মুজিবর রহমার পিতা মৃত আবুল কাদের সর্ব সাং যোতইন্দ্র নারায়ন (৪) ইকবাল হোসেন পিতা মৃত আবুল হোসেন (৫) মো: আনোয়ার হোসেন পিতা মৃত কিছমত আলী ( ৬) মো : রিপন মিয়া পিতা মৃত আবুল হোসেন (৭) মো: রহিমুল ইসলাম পিতা মৃত আবুল হোসেন ( ৮) মো: ফরহাদ হোসেন পিতা মৃত ফজলু হোসেন অজ্ঞাতনামা ১০/১৫ জন সাং জোতকৃষ্ণ হরি সকলের থানা ফুলবাড়ী জেলা কুড়িগ্রামগণ জমি জোরপূর্বক দখল করে।
এসব বিষয়ে ধীরেন্দ্রনাথ রায় বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেন । ফুলবাড়ী থানায় লিখিত অভিয়োগ দায়ের করার পরও এই শক্তিশালী ভূমিদস্যু মহলটি রাতের আধারে জমি দখল করে জমির উপর একটি ঘর স্হাপনা নির্মাণ করে।
এই শক্তিশালী ভূমিদস্যু মহলটি সংখ্যালঘু পরিবারটি কে প্রকাশ্যে বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকি প্রর্দশন করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com