
মোঃ শামীম হোসেন : খুলনার রাব -৬ এর সদস্যরা অভিযান চালিয়ে রামপালের ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লা (৪৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন র্যাব -৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার।
রামপাল থানায় দাখিল করা এজাহার সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২ ফেব্রুয়ারী শুক্রবার রাত সোয়া ৯ টায় উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশন ও রেষ্টুরেন্টের কাছে অভিযান পরিচালনা করেন র্যাবের একটি আভিযানিক দল।
এ সময় উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করেন। ওই সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক সোলাইমানকে শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com