প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৩:০৭ পি.এম
নূরুন্নাহার-এর কবিতা : “মুখোশধারী”

নূরুন্নাহার-এর কবিতা : "মুখোশধারী"
এ হৃদয় ভেঙে আজ
হয়েছে খান খান,
তবু তোমাতেই মজিয়া
করি আনচান।
তুমি ভঙ্গুর তুমি অশুর
বুঝো না তো মন,
যাদুতে মাখা আপাদমস্তক
তুমি কেমন জন।
নও হিন্দু নও মুসলিম
তুমি মুনাফিক,
বুক ফুলিয়ে বলো আবার
সম সাময়িক।
সামনে সবে দেয় সালাম
পিছে অভিশাপ,
বাবু সেজে ভাষণ দেয় যে
দেশের নাকি বাপ।
বাবার মানে বুঝবেনা রে
কভু কোনদিন,
সন্তান শোধিতে পারেনা
বাবার জমা ঋণ।
বারে বারে বলছি তোমায়
হয়ে যাও ভালো,
ভুল পথে কারোর মন
করোনা কালো।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন