
মোঃ রমজান আলী : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ব্যাপক হারে ড্রাগন চাষের কারণে ধানি জমিসহ অন্য ফসলাদি চাষের জমি কমে যাচ্ছে। লাভজনক হওয়ায় এ অঞ্চলের চাষিরা ড্রাগন চাষে ঝুঁকে পড়েছেন। ফলে প্রতিদিনই বাড়ছে ড্রাগন চাষ। বিভিন্ন গ্রামে ধানি ও অন্য ফসলাদির জমি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।
এমনকি ফলদ ও কাঠজাতীয় বাগান কেটেও ড্রাগন চাষ করা হচ্ছে। শুরু হয়েছে ড্রাগন চাষের প্রতিযোগিতা। এসব জমিতে আগে ধান-বাদাম-ভুট্টাসহ সবজির আবাদ করা হতো। এসব ফসলের আবাদ খরচ ঠিকমতো না ওঠার কারণেই ড্রাগন চাষ করছেন বলে জানান ড্রাগন চাষিরা।
এলাকায় ব্যাপক ড্রাগন চাষ হওয়ায় কোটচাঁদপুর শহরে ড্রাগন হাট চালু হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার রাজিবুল ইসলাম বলেন, কোটচাঁদপুরেও ড্রাগন চাষ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কোটচাঁদপুরে ৩০০ হেক্টরের বেশি ড্রাগন চাষ হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com