
মোঃ মিজানুর রহমান : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব এর কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষকদের দাবি - আমরা মাধ্যমিক পর্যায়ে কর্মরত শিক্ষকবৃন্দ বিভিন্ন সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক আরোপিত দায়িত্ব বিশেষকরে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কক্ষ পরিদর্শনসহ অন্যান্য দায়িত্ব সুচারুরূপে পরিপালন করে আসছি।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এস এস সি পরীক্ষায় কক্ষ পরিদর্শনের জন্য কক্ষ পরিদর্শকদের জন্য কোন নির্ধারিত সম্মানীর হার নেই! পরীক্ষার কেন্দ্র ভেদে এক দিনে ৩ তিন ঘন্টার জন্য একজন কক্ষ পরিদর্শকের সম্মানীর হার কেন্দ্রে ভেদে ১২০/- থেকে ৩০০/- টাকা পর্যন্ত । কিন্তু উচ্চ মাধ্যমিক বা স্নাতক পর্যায়ে একজন কক্ষ পরিদর্শকের সম্মানীর হার ৩০০/- থেকে ৮০০/- টাকা পর্যন্ত। মাধ্যমিক পর্যায়ে একজন কক্ষ পরিদর্শকের যে সম্মানি দেওয়া হয় তা দিয়ে কোনো কোনো পরিদর্শকের বাসা থেকে কেন্দ্রে যাতায়াতের পরিবহনের ভাড়াও হয় না!
এমতাবস্থায় কক্ষ পরিদর্শকদের জন্য সকল কেন্দ্রে ন্যূনতম সম্মানজনক একটি নির্ধারিত সম্মানীর হার নির্ধারণ এবং সম্মানীর হার বৃদ্ধির প্রয়োজন বলে আমরা মাধ্যমিক পর্যায়ে কর্মরত শিক্ষকবৃন্দ মনে করি।
তারা তাঁদের এ আবেদনের প্রেক্ষিতে শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং মানবিক কারণ বিবেচনা করে এবারের এস এস সি পরীক্ষায় কক্ষ পরিদর্শকদের জন্য একটি সম্মানজনক সম্মানী পূর্ণঃনির্ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবি জানান।
স্মারকলিপিতে শিক্ষকদের পক্ষে স্বাক্ষর করেন মোঃ মুনিরুল ইসলাম মঞ্জু, সিনিয়র শিক্ষক মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, মাগুরা ও সদস্য, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, মোঃ ওমর ফারুক, সহকারী শিক্ষক, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা ও সদস্য, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, গাজী আজিজুর রহমান, সিনিয়র শিক্ষক, যশোর জিলা স্কুল, যশোর ও
যুগ্ম মহাসচিব, সরকারি মাধ্যমিক স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেন্দ্রীয় কমিটি এবং সালাউদ্দিন, সহকারী শিক্ষক, ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়, খুলনা ও দপ্তর সম্পাদক, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)
খুলনা জেলা কমিটি।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com