
মুজিবুর রহমান, হবিগঞ্জ থেকে : নবীগঞ্জে অতিরিক্ত মাদক সেবন ২ জনের মৃত্যু। নবীগঞ্জ উপজেলায় ওরসে অতিরিক্ত মাদক সেবন করে মাতলামির সময় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ নোমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর পুর্বে বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে এ দুজনের মৃত্যু হয়।
মৃতরা হল, ইনাতগঞ্জ ইউনিয়নের কাঁকড়া গ্রামের আব্দুল কালাম (৫০) ও পার্শ্ববর্তী গোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৫৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান নোমান হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত কাঁকড়া গ্রামে নবীন শাহের মাজারে ওরস অনুষ্ঠান হয়। অনেকে সেখানে প্রকাশ্যে মাদক সেবন করেছেন। কালাম ও আজিজ অতিরিক্ত মদ পান করে মাতলামি করছিলেন। এক পর্যায়ে একজন মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর একজনকে অজ্ঞান অবস্থায় স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com