
মোঃবেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার:ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকের মনোনীত প্রার্থী মাওঃ মোঃ শাহ আলম নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বলেন নোয়াখালী-১ আসনের ভোটারগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
বুধবার নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিকেল থেকে রাত পর্যন্ত চাটখিল-সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় চেয়ার মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গনসংযোগ করেন চাটখিল উপজেলার বানসা বাজার ,পাল্লা বাজার, খিলপাড়া বাজার, হিরাপুর স্কুলের সামনে, মানিকপুর, বদলকোট বাজার, ইসলাম পুর ও সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী শহরে, বাংলা বাজার, হাটগাও।
নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ'র সদস্য সচিব মাওঃ মোঃ রাশেদ আলম, নোয়াখালী জেলা ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ'র সহ-কোষাধ্যক্ষ আব্দুল জলিল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com