
মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, দীপ্তি দাস (২৯), তার মেয়ে পূজা (১২), ভাতিজা পলক(১৪)। আহত হয়েছেন দীপ্তি দাসের স্বামী সাগর দাস ও অপর এক পথচারী। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
সুত্র জানায়, সকালে বাড়ির পাশে রোদ পোহাচ্ছিল সাগর দম্পতি পরিবারের চারজন। এসময় বাড়ির পাশে সাইদুল ইসলামের রাইসমিলের বয়লার আকষ্মিক ভাবে বিষ্ফোরণ হলে সাগর দাসের স্ত্রী, মেয়ে ও ভাতিজা ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাগরসহ দুইজন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com