
মুজাহিদ হোসেন,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজের বিনিময়ে টাকা (টি,আর) সংস্কার কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক উন্নয়নের অধীন বাস্তবায়িত প্রকল্পের কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ম্যানেজ করে টাকা উত্তোলন করেছে প্রকল্প বাস্তবায়ন সভাপতি। প্রকল্প বিষয়ে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
প্রকল্পে কোন কাজ না করে তদারকি কর্মকর্তাদের যোগসাজশে বরাদ্দকৃত টাকা পকেটস্থ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রকল্প সভাপতির বিরুদ্ধে।
উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণ কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।আর এই প্রকল্পের জন্য সাবিনা ইয়াসমিন নিলু কে প্রকল্প সভাপতি করে কোন কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মইনুল ইসলামকে ম্যানেজ করে সমুদয় টাকা উত্তোলন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com