
মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: খুলনা জেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব সোমবার সকালে জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়। বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে।
এবছরও এর কোন ব্যত্যয় হয়নি। এ কার্যক্রম সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে। এই বই কিন্তু বিনামূল্যে নয়। এটা সরকার কর্তৃক রাষ্টীয় উপহার। এই উপহার গ্রহণ করে রাষ্ট্র গঠনের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com