
মোঃ মোমিন ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি বাড়ি থেকে ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে নয়ালা ভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে একটি আম বাগানে র্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিট ককটেল গুলো নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে ঘটনাস্থলে র্যাবের পক্ষে থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক মুনিম ফেরদৌস জানান, চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই বিস্ফোরক ও মাদকের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবন যাপন বাঁধাগ্রস্ত করতে একটি মহাল বিভিন্ন ধরনের নাশকুলতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
বিশেষ করে কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জের জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের টেনিস গ্রাউন্ড,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস গ্রাউন্ডসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com