
আবু বকর ছিদ্দিক রনি,বাগআঁচড়া সপ্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষা-২৩'র ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় উভয় বিদ্যালয়ের বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমেদ এর সভাপতিত্বে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী ২শ ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ২শ৩৩জন শিক্ষার্থী ও অকৃতকার্য ৬৬জন শিক্ষার্থী এবং প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের সভাপতিত্বে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী ২শ ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ১শ৩০জন শিক্ষার্থী ও অকৃতকার্য ১শ৩৪জন শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু জুবায়ের আল মামুনের সঞ্চালনায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ইলিয়াছ করির বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন, চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক রবিউল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা নাজমুল হাসানসহ শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com