
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে আগুনে পুড়ানো অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কামাইছড়া চা বাগান এলাকার দ্বারাগাঁও যাওয়ার রাস্তার পাশে পুড়ানো লাশটি দেখতে পায় চা শ্রমিকরা।
খবর পেয়ে তাৎক্ষনিক বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুরো লাশটি পুড়ে যাওয়ায় খুব সহজেই পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তবে এবিষয়ে পিবিআই হবিগঞ্জের একটি তদন্ত দল লাশ সনাক্তে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com