
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মুল আসামি ডাকাত সাদ্দাম অস্ত্র সহ র্যাব-৭’র হাতে গ্রেফতার হয়েছে।
গত ২২ জুন ২০২৩ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭:০০ টার দিকে ভুক্তভোগী ভিকটিম কালাম (৪৮) তার বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শহর হতে সীতাকুণ্ডগামী একটি বাসে উঠে।
পরবর্তীতে রাত আনুমানিক ০৮:০০ টার সময় বাসটি বাড়বকুণ্ড বাজারে পৌঁছালে বাসটি নষ্ট হয়ে যায় এবং ভিকটিম কালাম চা খাওয়ার জন্য পাশের দোকানে গেলে কয়েকজন লোক তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। একই তারিখ রাত আনুমানিক ১০:০০ টায় অপহরণকারীরা ভিকটিম কালামের বড় ভাবীর মোবাইলে কল দিয়ে ১ লক্ষ টাকা দাবি করে এবং উক্ত টাকা না দিলে কালামকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম কালামের বড় ভাবী ও ভাই মিলে বিভিন্ন জায়গা থেকে ধার-দেনা করে ৮০ হাজার টাকা ভিকটিম কালামের দুই বোন মরিয়ম ও শাহানা এবং ভিকটিমের স্ত্রী জাহানারা’কে দিয়ে বাড়বকুণ্ড পাঠায়।
তারা মুক্তিপণের ৮০ হাজার টাকা নিয়ে বাড়বকুণ্ড সেবা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে অপহরণকারীরা টাকা ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক ৩ জনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরদিন সকালে অপহৃত ভিকটিম মরিয়ম তার ভাবীকে মোবাইল ফোনের মাধ্যমে জানায়, কালামের মুক্তিপণের ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে অপহরণ করে গাছের ডাল, লোহার রড দিয়ে বেধরক মারধর করে শ্লীলতাহানি করেছে। এছাড়াও অপহরণকারীরা তাদের মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করছে এবং মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে তাদের হত্যা করে গুম করার হুমকি প্রদান করে।
মুক্তিপণের ৫ লক্ষ টাকা দিতে ব্যর্থ হয়ে নিরুপায় অবস্থায় অপহৃত ভিকটিমদের বড় ভাই/ভাবী থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ গহীন পাহাড়ে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে অপহৃত তিনজনকে উদ্ধার করে।
পরবর্তীতে উক্ত অপহরণ, নির্যাতন ও শ্লীলতাহানির বিষয়ে ভিকটিমদের ভাবী বাদী হয়ে ধৃত আসামি সাদ্দামকে প্রধান ও ০৪ জন নামীয় এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, তারিখ ২৪ জুন ২০২৩; ধারা- ৩৬৪/৩৮৫/৩৮৬/৩২৩/ ৩২৫/ ৩০৭/৩৫৪/৩৪ পেনাল কোড ১৮৬০।
ঘটনার বিবরণে আরো জানাযায়,গত ২২ জুলাই ২০২৩ইং তারিখ সকাল আনুমানিক ০৬:০০ টার সময় নিহত ভিকটিম নুর আবছার এরশাদ তার নিজ কলাবাগানে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়।
একই দিন বেলা ১১:০০ টায় ভিকটিম এরশাদ এর চাচা কাজের উদ্দেশ্যে কেরাইরঘা নামক স্থানে পৌঁছালে ভিকটিম নুর আবছার এরশাদ এর রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com