
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বিসিবির এই বিভাগের বর্তমান দুই পরিচালক শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে খুলনা বিভাগ থেকে প্রতি নিধি হতে যাচ্ছেন শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ।বৃহস্পতিবার মনোনয়ন জমা দানের নির্ধারিত দিনেএ দু'জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই অন্য কোন প্রার্থী না থাকায় এ দু'জন বোর্ড পরিচালন নির্ধারিত হয়ে যাবেন। মোট ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বাকী দু’জন মনোনয়ন পত্র জমা দেননি। মনোনয়ন সংগ্রহ করা অপর দু’জন হচ্ছেন সাতক্ষীরা জেলার প্রতিনিধি শেখ নিজাম উদ্দিন ও কুষ্টিয়া জেলার প্রতিনিধি অনূপ কুমার নন্দী।
বিসিবি পরিচালক হতে যাওয়া শেখ সোহেল বলেন, বোর্ডের পরিচালক হয়ে এই অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com