মোঃনুর সাইদ ইসলাম,ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি: "মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে নওগাঁর ধামইরহাটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২৩ উপলক্ষে চন্ডিপুর উদয় সংগঠনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলার চন্ডিপুর হাই স্কুল প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ করা হয়। এতে ১৬টি খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচ বছর বয়সী ছেলেমেয়েসহ সকল বয়সীরা নির্বিশেষে এ প্রতিযোগিতায় অংশ নেন। উদয় সংগঠন, উপজেলার চন্ডিপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে ২০১৭ খ্রিঃ স্থাপিত হয়। সেই থেকে হাঁটি হাঁটি পা-পা করে নানান স্বেচ্ছাসেবী কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে চলছে।
যুবদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে শরীরকে সুস্থ সুন্দর রাখতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। সুপ্ত পদক্ষেপের অংশ হিসেবেই ক্রীড়া কার্যক্রম প্রতিবছরের ন্যায় এবারে ও প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আয়োজন করেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com