
তৌসিফ রেজা আশরাফি,সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারির কিশোরগঞ্জে চিতা বাঘের আক্রমণে শিশুসহ ৪ জন আহত হওয়ার পর এলাকাবাসী সম্মিলিত ভাবে অভিযান চালিয়ে চিতা বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে গাছে ঝুলিয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুরা এলাকার আকালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, মাগুরা ইউনিয়নের আকালিপাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫), ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুরা উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে জান্নাতুল (৮)।
জানা যায়, বাঘটি কোথা থেকে ও কীভাবে লোকালয়ে এসেছে তা কেউ জানে না। বুধবার বেলা ১১টায় রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের সেতুর পাশে একটি গাছে চিতা বাঘটিকে বসে থাকতে দেখে শিশুরা। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী বাঘ দেখার জন্য ভিড় জমায় ও তখন প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com