
মাসুদ হোসেন খান: মাদারীপুরের কালকিনিতে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে
আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(১৯ ডিসেম্বর ) রাতে উপজেলার এনায়েত নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ইছাগুড়া গ্রামের মোঃ বায়েজীদ বেপারীর ছেলে মোঃ আলীম বেপারী।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আলীম বেপারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল।এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে আটক করে কালকিনি থানা পুলিশের একটি চৌকস দল।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com