
মোক্তার হোসেন,কয়রা(খুলনা)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার ছয়টি আসনের ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
জানা গেছে, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মণ্ডলকে দলীয় প্রতীক ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদকে ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির চন্দ্র প্রামানিককে ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহউদ্দিন ‘নৌকা’, জাতীয় পার্টির মো. গাউসুল আজম ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকারসয়
‘ডাব সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাবু কুমার রায় ‘ছড়ি’, বিএনএম প্রার্থী মো. আব্দুল্লাহ আল আমিন ‘নোঙর’ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমান ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন ‘নৌকা’, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন ‘লাঙ্গল’, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন ‘গোলাপ ফুল’ ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ‘নৌকা’, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান ‘আম’, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা ‘ডাব’, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান ‘মিনার’, বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন ‘নোঙর’, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক ‘সোফা’ ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com