
মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খুলনার দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদমিনারে পুষ্পঅর্পণ করেন ।
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভোর সাড়ে ৬ ঘটিকায় উপজেলা শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সদস্য বৃন্দসহ উপজেলার নেতৃবৃন্দ। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন আজ।
১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, ত্রিশ লাখ শহিদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিজয় অর্জন করে বাংলাদেশ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি মহিদুল ইসলাম শিপন ভূইয়া, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির সাংবাদিক জি এম আজম, মোঃ মামুনুর রশীদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com