
সিরাজুল ইসলাম: চলমান আন্দোলনে খুলনার কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ১৩/১৪ ই ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার ২দিন ধরে নগরীর খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৬৮ নেতাকর্মীর বাড়িতে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, রসুনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং পর্যায়ক্রমে খুলনা মহানগরীর সকল থানার গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবারের জন্য প্রেরণ করা হবে বলে রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৮ অক্টোবর থেকে বিএনপির চলমান আন্দোলনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের গ্রেফতার হওয়া প্রায় ৫০০ নেতাকর্মীর প্রিজনারস ক্যান্টিনে (পিসি) নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com