
মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: আশাশুনিতে স্বামীর লাশবাহী এ্যাম্বুলেন্সে স্ত্রীর সন্তান প্রসব সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় স্বামী আলতাফ হোসেনের মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেছেন স্ত্রী রহিমা খাতুন। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আলতাফ হোসেন (৩৫) আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শামসুর রহমানের ছোট ছেলে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান দাউদ গাজী জানান,‘‘আলতাফ হোসেন সপ্তাহ তিনেক আগে ভাটা শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঢাকার সাভার এলাকায় যান। কিছুদিন যেতে না যেতে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষার পরে তার ব্লাড-ক্যান্সার হয়েছে বলে চিকিৎসকরা জানান।
শারীরিক অবস্থার অবনতিতে গত শনিবার আলতাফ হোসেনকে সাভার থেকে ফিরিয়ে এনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com