প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ৮:২২ পি.এম
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

তৌসিফ রেজা আশরাফি(সৈয়দপুর)প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহরের শহীদ ডাঃ জিকরুল হক পৌর পাঠাগারে আজ ১৪ ই ডিসেম্বর২০২৩ বৃহস্পতিবার বিকেল ৪ টায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃমহসীনুল হক মহসীন, আওয়ামীলীগ নেতা ও শহীদ ডাঃশামসুল হকের সন্তান শাখাওয়াৎ হোসেন খোকন, শহীদ ডাঃ জিকরুল হকের সন্তান মো মুজিবুল হক, শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম আ শামীম, শহীদ ডাঃ শামসুল হকের সন্তান লিয়াকত হোসেন লিটন, শহীদ ডাঃ ইয়াকুব আলীর তৃতীয় কন্যা ইফত জাহান পলি, শহীদ ডাঃ জিকরুল হকের সন্তান মো জিয়াউল হক, শহীদ পরিবারের সন্তান ও প্রজন্ম ৭১ এর প্রচার সম্পাদক আব্দুর রশীদ সহ অনেকে। উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন আকমল হোসেন রাজু।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন