
তৌসিফ রেজা আশরাফি(সৈয়দপুর)প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে কয়া মিস্ত্রিপাড়া অবস্থিত খানকাহ আলিয়া আশরাফিয়া হাসানিয়া সারকারে কাঁলাতে ১৩ই ডিসেম্বর ২০২৩( বুধবার) বাদ নামাজে এশা মাসিক ফাতেহা এ মাখদুমী অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলটি আয়োজন করে আঞ্জুমান এ আশরাফিয়া সৈয়দপুর উপজেলা শাখা।পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে মাহফিলের সূচনা হয়,মাহফিলে বক্তব্য দেন আঞ্জুমান এ আশরাফিয়া সৈয়দপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ ও মাওলানা গোলাম কাদের (হিরা) আশরাফি।
মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আসগার আশরাফি,সাজ্জাদ আশরাফি,বিশিষ্ট ব্যবসায়ী রাজু আশরাফি,মোহাম্মদ আজাদ আশরাফি,প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান এ আশরাফিয়া সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব শেখ শামসুদ্দিন (সাম্মু) আশরাফি,দপ্তর সম্পাদক মোহাম্মদ মেরাজ আশরাফি ও উক্ত সংগঠনের অন্যান সদস্যবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com