
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি: সীতাকুণ্ডে অনেক জল্পনা কল্পনা শেষে আওয়ামী লীগের ৩ ভাগে বিভক্ত ৩টি গ্রুপ এক হয়ে আঃলীগের উপজেলা সভাপতি বাকের ভূঁইয়ার নেতৃত্বে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ের জন্য ঐক্যবদ্ধ ভাবে বর্ধিত সভা করেছে।
১৩ ডিসেম্বর (বুধবার) বিকাল ৩ টায় পৌরসভা সদরে অবস্হিত এল কে সিদ্দিকী স্কয়ারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক ও ১নং সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান এএইচএম তাজুল ইসলাম নিজামীর পরিচালনায় বক্তব্যে রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ ম ম দিলশাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী এস এম আল মামুন,আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি এডঃ ফখরুদ্দিন চৌধুরী,উত্তর জেলা শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর,উত্তর জেলা সাংস্কৃতিক সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,উত্তর জেলা সদস্য গোলাম রব্বানী, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী এবং উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com