
মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে দুই ইটভাটায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে পৃথক দুই মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস পৌরসভার ফেনীরকুল এলাকার হাজেরা ব্রিকসকে ৫০ হাজার ও বলিটিলা এলাকার নুরজাহান ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, রামগড় পৌর এলাকায় ইট প্রস্তুত হচ্ছে এমন দু'টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। তাদের লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন হওয়ায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com