প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৩, ৮:৫৩ পি.এম
খুলনার দাকোপে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: খুলনার উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের ডাকবাংলো মোড়ে ছাত্র, শিক্ষক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় একাধিক সামাজিক সংগঠনের সদস্যদের অংশ গ্রহনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।"উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তৃতা করেন ডাঃ আরো মিনুল ইসলাম, ডাঃ হুমায়ুন কবির নয়ন, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, বিল্লালিয়া মাদ্রাসার অধ্যক্ষ অজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাংবাদিক আজগর হোসেন সাব্বির, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য সাগর সেন, গোপাল চন্দ্র মন্ডল, তনুবালাসহ অনেকে। সভাটি পরিচালনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন