
একে আজাদ,রাজবাড়ী:
স্নিগ্ধা কনজ্যুমার নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে 'ক্লিন ওয়াশিং পাউডার’ এবং ‘সার্ফ এক্সেল’এর নাম ব্যবহার করে ভেজাল পণ্য প্রস্তুত করে আসছিল।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮ টা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাদিনগর বাজারে অবৈধ এই কারখানায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
অভিযান চালিয়ে ‘ক্লিন ওয়াশিং পাউডার’ এবং ‘সার্ফ এক্সেল-এর উৎপাদন কাজে ব্যবহৃত ৬ লক্ষ টাকার মেশিন ও উৎপাদিত প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের বিএসটিআইয়ের অনুমোদনহীন এসব ভেজাল পাউডার জব্দ করা হয়।
অবৈধ ও নকল পণ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে ‘স্নিগ্ধা কনজ্যুমার’ মালিক বিচিত্র বসু (৩৭) কে গ্রেফতার গ্রেফতার করা হয়।তিনি জংগল ইউনিয়নের পটরা গ্রামের বিকাশ রঞ্জন বিশ্বাসের ছেলে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com