
আজিজুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
খুলনা জেলা রূপসা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ আজ ৬ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কার্যালয়ের মেরিন ফিসারিজ অফিসার মোঃ রাসেল শেখ,ল্যাব টেকনিশিয়ান লতিফ আক্তার,আওয়ামীলীগ নেতা মুনীর হোসেন মোল্যা,মোঃ মহিবুল ইসলাম মোড়ল,শামীম বাবু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com