
মোঃসাজ্জাদ আলী,নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলা ভদ্রবিলা ইউনিয়নের চন্ডিতলা গ্রামে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কবি গান উদযাপন হয়েছে। দুর দূরান্ত থেকে গান প্রেমি মানুষ ভিড় জমায় গান শোনার জন্য। সকল বয়সের নারী-পুরুষ, কিশোর-কিশোরী, যুবক-বৃদ্ধ গান উপভোগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে এই গান প্রতি বছর উদযাপন হয়।
উক্ত অনুষ্ঠানে কবি গান গাওয়ার জন্য উপস্থিত ছিলেন কবিয়াল প্রীতিশ সরকার এবং কবিয়াল নিখিল সরকার সহ সহোযোগিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - ১০নং ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ, নড়াইলের সুযোগ্য চেয়ারম্যান- জনাব সজীব মোল্যা, বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলার ভদ্রবিলা ইউনিয়ন শাখার সভাপতি- জনাব নিরাপদ কুন্ডু (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক- জনাব খায়রুজ্জামান ফকির। ভদ্রবিলা ইউনিয়ন যুবলীগ সভাপতি- জনাব মোঃ হুমায়ুন কবির এছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন শাখার নেতৃত্ববৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com