
নিরেন দাস,জয়পুুরহাট,প্রতিনিধি:
টাকার জন্যই শ্যালক পুত্রের হাতে খুন হয়েছেন জয়পুরহাটের কালাই শিকটা গ্রামের বৃদ্ধ কৃষক সৈয়দ আলী আকন্দ। এ ঘটনায় পুলিশ খুনের মূল পরিকল্পনাকারী বৃদ্ধের শ্যালকপুত্র শিকটা গ্রামের হারুনুর রশীদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা আসামিরা হলেন, একই গ্রামের গ্রাম পুলিশ সুজন মিয়া (২৩), মোস্তাফিজুর রহমান ওরফে ওয়াজেদুল (৩৫) এবং নাজির হোসেন (৩৫)। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ খুনের কাজে ব্যবহার করা চাকু ও চুরি করা জমির দলিলপত্র এবং ৬২ হাজার ৫০০ শত টাকা উদ্ধার করেছে।
সোমবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বৃদ্ধ সৈয়দ আলী অনেক জমির মালিক। তার কাছে সবসময় মোটা অঙ্কের নগদ টাকা থাকে। তার শ্যালক পুত্র একই গ্রামের হারুনুর রশীদ খুনের আগের দিন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পুনট বাজারে আসামি নাজির হোসেনের ফ্লেক্সি লোডের দোকানে অন্য আসামিদের নিয়ে সেই টাকা চুরি করার জন্য পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী তারা শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির প্রাচীর টপকে বৃদ্ধের ঘরে ঢুকে নগদ দুই লক্ষ টাকা ও বেশকিছু জমির দলিলসহ ব্যাগ চুরি করে। এ সময় বৃদ্ধ চিৎকার করলে আসামি সুজন চাকু দিয়ে তার কণ্ঠনালী কেটে দিলে বৃদ্ধ মারা যায়। পরে আসামিরা সেই টাকা ভাগাভাগি করে নিয়ে গাঢাকা দিলে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে খুনের সাথে জড়িতদের গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com