
মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটায় আমন ধানের বাম্পার ফলন। এই উপজেলা ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার বেশির ভাগ জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আমন ধানের ক্ষেতে সোনালী শীষ দেখে কৃষকের মুখের হাসি যেন থামছেই না।
খামার বাড়ি খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের পরামর্শে এবং উপজেলা কৃষি অফিসারের নির্দেশনা মোতাবেক সকাল থেকে সন্ধা পর্যন্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত সরদার আব্দুল মান্নান, জাতীয় পুরস্কার প্রাপ্ত জীবনানন্দ রায়,দীপন কুমার হালদার,পিন্টু মল্লিক,অঞ্জন কুমার বিশ্বাস,মোস্তাফিজুর রহমানসহ ২১ জন উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের দোর গোড়ায় যেয়ে তাদের পরামর্শ প্রদান করে থাকেন।
বর্তমান আমন ধানের মৌসুম। এখন খরিপ-২ মৌসুমে ২০২৩-২৪ অর্থ বছরে ১৭ হাজার ৫ শ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তারমধ্যে হাইব্রিড ১শত ৫০, উপশী ৭ শত ৩০ ও স্হানীয় জাতের ১০ হাজার ৩২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ২১ ব্লকে নিয়মিত আলোক ফাঁদ স্হাপন করে ক্ষতিকর পোকা সনাক্তকরণ, ধানের রোগ ও পোকা মাকড় সম্পর্কে কৃষক সচেতনা বৃদ্ধি, লিফলেট বিতরণ,উঠান বৈঠক,দলীয় আলোচনা, স্কোয়াড টিম গঠন,ভিডিও চিত্র প্রদর্শন, ভ্রাম্যমান কৃষি পরামর্শ ও মাইকিং এর মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করার কারণে বাম্পার ফলনের আশায় বুক বেঁধে বসে আছে কৃষকেরা। ইতি মধ্যে আমন ধান কাটা শুরু হয়েগেছে। ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com