
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি: অভয়নগরের নওয়াপাড়া শাহী মোড়ে ৮ দলীয় ক্যারাম( দ্বৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বন্ধুমহল কর্তৃক আয়োজিত নবদীপ সমবায় সমিতিতে ১ লা ডিসেম্বর শুক্রবার বিকাল তিনটায় ক্যারাম প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সফট টাচের পরিচালক নওয়াপাড়া পৌর মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো:বায়েজিদ হোসেন মোল্যা। ৩ ডিসেম্বর রবিবার প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শেষ হয়।
উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নাজিম উদ্দিন (কালু)-রজব জুটি।রানার আপ হয় ঈশা-সোলায়মান জুটি এবং তৃতীয় স্থান অধিকার করে ইউসুফ- মিজান জুটি।প্রতিযোগিতা শেষে অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক নওয়াপাড়া পৌর মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো:বায়েজিদ হোসেন মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুর রহমান, শিক্ষক সোলায়মান হোসেন মোল্যা,শিক্ষক বোরহান কবীর, নাজিমউদ্দীন কালু,ইমরোজ ইকবাল, রজব আলী,ইউসুফ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com