
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৪ এর নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী দিদারুল আলম নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, ‘সারা দেশব্যাপী যেভাবে বিভিন্ন সাংসদেরা স্বতন্ত্র হিসাবে মনোনয়ন ফরম নিয়েছিলেন একইভাবে আমিও প্রতিনিধির মাধ্যমে একটি ফরম নিয়েছি। তবে দলের বৃহত্তর স্বার্থে আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করলাম। দল যাকে নমিনেশন দিয়েছে আমিও তাকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com