
আনিছুর রহমান,জেলা প্রতিনিধি চট্টগ্রাম।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজার হাজার নেতা সহকর্মী নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পর্ষদের সদস্য আলহাজ্ব আবদুল্লাহ কবির চৌধুরী লিটন।
আজ (৩০ নভেম্বর) বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে বিকেল ২ টা নাগাত কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করে তিনি উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। এসময় সাথে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি লায়ন মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, আওয়ামীলীগ নেতা লায়ন এ্যাডভোকেট শেখর দত্ত, শাহাদাত হোসাইন চৌধুরী, দিলুয়ারা বেগম সুমি, আরিফুজ্জামান, রাশেদ আলী, নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ নোমান, খোরশেদ আলম পাশা, শ্রমিক লীগ নেতা আবদুল জাব্বার, মিজানুর রহমান, ওমর ফারুক ওমর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com