
মোঃ শামীম হোসেন,খুলনা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাকোপ-বটিয়াঘাটা তথা খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় খুলনা জেলা আওয়ামীলীগনেতা অধ্যাপক নিমাই রায়, দাকোপ উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক দীলিপ রায় এবং দাকোপ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জি এম কামরুজ্জামানকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার এবং দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নিকট তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com