
সরদার মহিদুল ইসলাম,রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টার পর রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাসে দূবৃত্তরা আগুন দিয়েছে বলে জানাযায়।
এতে বাসের ভিতরে সীট ইন্জীন গ্লাস সহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়েযায়।
ঘটনা স্থলে রামপাল ফায়ারষ্টেষনের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি ঘটনাস্থলে রামপাল থানা পুলিশ দায়িত্বরত
ছিলো।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফারুক হোসেন জানান, আমরা ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে জানিনা।
ভস্মীভূত গাড়ীর ড্রাইভার রিপন জানান, আমি দুপুরের পর মোংলা ইপিজেড থেকে যাত্রী নিয়ে রামপালের ফয়লাহাট এলাকায় যাত্রীদের নামিয়ে দেই। এবং পরে রাস্তার পাশে গাড়িটি পার্কিং করে রেখে চলে যাই। রাতে খবর পেয়ে আমি গাড়ির কাছে যেয়ে দেখি গাড়িতে কারা আগুন দিয়েছে দাউ দাউ করে জলছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com