প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ১০:৩৫ পি.এম
নোয়াখালী ১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইব্রাহীম এমপির মনোনয়নপত্র দাখিল


মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে পঞ্চম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর বারোটায় নির্বাচনের বিধিমালা অনুসরণ করে এইচ এম ইব্রাহিম এমপি চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুল হক ভূঁইয়ার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন