
আমিনুর রহমান,অভয়নগর(যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নওয়াপাড়াস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অভয়নগর উপজেলা পরিষদের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মোল্যার সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৪ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল।
এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব। আরো বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।সভায় বক্তাগণ সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আয়ুব হোসেন, আব্দুল গনি সুবর্ণা,সরদার রফিকুল ইসলাম, চেয়ারম্যান সানা আব্দুল মান্নান,বিকাশ রায় কপিল,খান এ কামাল,যুগ্ম সম্পাদক আব্দুর রউফ মোল্যা,নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান টিটো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি, আনোয়ার হোসেন মোল্যা,প্রচার সম্পাদক শাহ মুকিত জিলানী, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস,দপ্তর সম্পাক জহিরুল হক লিখন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,
মহিলা সম্পাদিকা লায়লা খাতুন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম,চেয়ারম্যান নাসির উদ্দীন,মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মাজেদ মুন্সী,উপজেলা স্বচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম বিশ্বাস,সাধারণ সম্পাদক শফি কামাল,পৌর স্বচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন, সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান,ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন,যুগ্ম আহবায়ক সরদার জসিমউদদীন, রওশন কবির টুটুল,পৌর ছাত্রলীগের আহবায়ক কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্তসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর কাউন্সিলরগণ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com