
আমজাদ হোসেন, নওগাঁ: নওগাঁর মান্দায় আগুনে পুড়ে সমসের আলী (৭০) নামে এক প্যারালাইসড বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার ১৭ নভেম্বর রাত সোয়া ১০ টার দিকে উপজেলার গনেশপুর ইউপির হঠাৎপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সমসের আলী মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের মৃত সুবিদ আলীর ছেলে।
তিনি দীর্ঘদিন যাবত তার স্ত্রী সহ গনেশপুর হঠাৎ পাড়া গ্রামের একটি সরকারি পুকুর পাড়ের এই বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে-মেয়ে অন্যত্র বসবাস করে। স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে সমসের আলী বাড়িতে আগুন লাগে।
তারা আগুন নিভানোর চেষ্টা করে এবং মান্দার ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমসের আলী ঘটনাস্থলেই মারা যান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com