
শামীম হোসেন নয়ন: যশোরের বেনাপোলে গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতর থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ মো.আলমগীর হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে রাতে অভিযান চালিয়ে ধৃত আসামী আলমগীর হোসেনের বসত বাড়ীর গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী আলমগীর কে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com