
মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রাম থেকে ৭৮ টি চোরাই মোবাইল সহ তিন জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব ও বিজিবি'র একটি যৌথ অভিযানিক দল।
গ্রেফতার কৃতরা হলেন, ছত্রাজিতপুর সোনাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ আব্দুল কাদের জিলানী চন্ডির ঘোষপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সুইট (২১) ও কুমারপাড়া গ্রামের নেস মোহাম্মদের ছেলে মোঃ ইউসুফ বিশ্বাস (২৮)।
আজ বুধবার দুপুরে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক পেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৫। র্যাব জানায়, আসামীরা মোবাইল চোরাকারবারির একটি সংঘবদ্ধ চক্র। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মোবাইল সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।
৫৩ বিজিবি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন ধরেই এই চোরাচালান চক্রের বিষয়ে র্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com