
তালহা চৌধুরী রুদ্র,নিজস্ব প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাকায় মারা গেলো দুই ব্যক্তি, আহত আরও দুই জন।
নিহতরা হলেন-ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৪২)। নিহত ইকবাল মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক। অপরজন মো. ফরিদ তালপাড়ার হেঞ্জু মিখার বাড়ির বখতেয়ার খানের ছেলে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাছবাহী পিকআপ ও দুটি ভ্যান গাড়ি রাস্তার পাশে রাখা ছিল। ভ্যানগুলো ছিল বেকারি পন্যবাহী। ঢাকা থেকে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে মূল সড়ক থেকে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন দুই জন। আহতরা হলেন, মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০), অপরজন শহীদ (৪০)। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও হেল্পারকে আটক করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com