প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ৬:৪৯ পি.এম
রামগড় সড়কে মাহিন্দ্র ও নোয়াগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ১


মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় মুল সড়কে মাহিন্দ্র ও নোয়াগাড়ির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে মোহাম্মদ হৃদয় (২০) নামে একজন আহত হয়। আহত ব
্যক্তি খাগড়াছড়ি জেলার মহালছড়ি এলাকার বাসিন্দা আব্দুল আউয়াল এর ছেলে।
সোমবার(৬ নভেম্বর)দুপুর ২টায় রামগড় সার্কেল অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর মাহিন্দ্র চট্রমেট্রো ১১-৯০-৫৫ গাড়ির ড্রাইবার পালিয়ে যায়। আহত ব্যক্তিকে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য রামগড় উপজেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে, বর্তমানে মাহিন্দ্র ও নোয়াগাড়ি থানা পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন